দিনহাটা, ২৭ জানুয়ারী :
এসআইআরে ২০২৫ সালের তালিকায় নাম না থাকায় এই আতঙ্কেই মৃত্যু হল এক ব্যক্তির। দিনহাটা দুই ব্লকের নাজিরহাটের শিকারপুরের ৭/২১ নম্বর বুথে রবিবার রাতেএই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম বেলাল মিয়া। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এই এসআইআরে নাম না থাকায় আতঙ্কিত হই মৃত্যু হয়েছে বেলালের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,”ইতিমধ্যে দিনহাটা সহ গোটা রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে সংযোজন হল শিকারপুরের বেলাল হোসেনের। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন।”
নীলিমা বিবি জানিয়েছেন, রবিবার সাহেবগঞ্জ বিডি অফিসে গিয়েছিল। নাম না থাকায় সেখান থেকে আসার পরই কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর রাতে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয়।

