শিলিগুড়ি, ২৮ জানুয়ারী :
শিলিগুড়িতে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে একটি প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নাগরিক প্রতিরোধ মঞ্চের সদস্য ও শিলিগুড়ির চিকিৎসক ডঃ শহুরিয়া আলম জানান, গত ২১শে জানুয়ারি নিজেদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের জন্য আশা কর্মীরা আন্দোলনে নামলে তাঁদের বিভিন্ন জায়গায় বর্বরোচিতভাবে আটক করা হয় এবং হেনস্থার শিকার হতে হয়। এই ঘটনার প্রতিবাদেই আজ তাঁরা রাস্তায় নেমে প্রতিরোধ কর্মসূচি পালন করছেন।

