জলপাইগুড়ি, ৩ এপ্রিল :
আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে প্রকাশিত হলো ইশতেহার। আর এই ইশতেহার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে রাজিব ভবনে এই ইশতেহারের উদ্বোধন হল । এখানে যেমন জলপাইগুড়ির উন্নয়নের কথা লেখা আছে পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের কথা এই ইশতেহারে প্রকাশিত হয়েছে। পাশাপাশি ১৭ বিধানসভার প্রচার পত্র ও আজকে উদ্বোধন হয় রাজীব ভবন কার্যালয়।

