কোচবিহার, ৪ এপ্রিল :
বিজেপি করায় রোষ। কোচবিহার এক নাম্বার ব্লকের চিলকির হাটে এক বিজেপি কর্মীকে মারধর এবং পরিবাররের উপর চড়াও হওয়ায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য । আক্রান্ত বিজেপি কর্মী বাহাদুর রায় বর্তমানে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিজেপির কোচবিহার দক্ষিণের প্রার্থী রথীন্দ্রনাথ বোস ।
তার অভিযোগ , বিজেপি করার অপরাধে বাহাদুর রায় এবং তার পরিবারের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ব্যাপক মারধোর করা হয় বিজেপি কর্মী বাহাদুর রায় কে । এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

