জলপাইগুড়ি, ১৩ মার্চ :
আগামীকাল শনিবার কোলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। আর সেই সভায় যোগ দিতে ডুয়ার্সের চালসা স্টেশনে বিজেপির মেটেলি আপার ও সমতল মন্ডলের নেতাকর্মীদের ভিড় দেখা গেল। এদিন বিজেপির মেটেলি আপার মন্ডল সভাপতি অমিত ছেত্রী, সমতল মন্ডল সভাপতি মুন্না আলম, বিজেপির জেলা নেতা মজনুল হকের নেতৃত্বে এদিন বিজেপির কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন চালসা রেল স্টেশনে বিজেপির তরফে দেওয়া হয় স্লোগানও। শতাধিক বিজেপি নেতাকর্মী এদিন এই চালসা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

