জলপাইগুড়ি, ৭ জানুয়ারী :
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে বলা যায় ভোট ঘোষণার আগেই ধূপগুড়িতে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলের প্রচার। গতকাল ধূপগুড়ি শহরে দেওয়াল লিখন শুরু করে বিজেপি। আর এদিন শহর জুড়ে পোস্টার, ফ্লেক্স লাগালো তৃণমূল। এদিন ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, ফ্লেক্স লাগানো হয়। যেখানে লেখা রয়েছে,’বিজেপিকে ভোট দিলে কাকা, ডিটেনশন ক্যাম্প একেবারে পাকা’ । এবিষয়ে ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ দে সরকার বলেন,” এসআইআর, সিএএ এগুলো এখন বিজেপির মুখচলতি ভাষা।তারা বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। অথচ আসামের ডিটেনশন ক্যাম্পে রতন চন্দ্র বিশ্বাসের ছবি দেখলেই বোঝা যায় কিভাবে তাঁকে রাখা হয়েছিল। তাই প্রতীকি ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে এবং এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাইবাই করতে চাই।”

