কোচবিহার, ১৭ এপ্রিল :
অবশেষে দলীয় সভায় দেখা মিলল তৃণমূলের বর্ষিয়াণ নেতা রবীন্দ্রনাথ ঘোষের। শুক্রবার কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সভায় উপস্থিত ছিলেন তিনি। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন, এতদিন ধরে হয়ে চলা বিভিন্ন সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই নিজে থেকে আমি আর কোথাও যায়নি। এমনকি কোনো প্রার্থীও তার প্রচারে আমাকে ডাকেনি তাই আমি যায়নি।

