on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: গুজরাটের আমেদাবাদ বিমান দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
সংগৃহিত ছবি
দেশ

গুজরাটের আমেদাবাদ বিমান দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

Online Desk
Last updated: June 13, 2025 3:59 pm
By Online Desk
3 Min Read
Share
সংগৃহিত ছবি
SHARE

১৩/০৬/২০২৫

ওয়েব ডেস্ক:

আমেদাবাদ বিমান দুর্ঘটনাকাণ্ডে স্তম্ভিত গোটা দেশ। বৃহস্পতিবার, ১২ জুন মাটি ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবোঝাই উড়োজাহাজ। এতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন। দুর্ঘটনার পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে টাটা গোষ্ঠীর উড়ান সংস্থা। এই ধরনের পরিস্থিতিতে বিমানযাত্রীদের ভ্রমণ বিমার সুবিধা পাওয়ার নিয়ম রয়েছে। কী বলছে সরকারি নিয়ম? ভারতে বিমান দুর্ঘটনায় নিহত বা আহত হলে কখনওই তার দায় এড়াতে পারবে না পরিষেবা প্রদানকারী উড়ান সংস্থা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বাধ্যতামূলক ভাবে আর্থিক সাহায্য দিতে হবে তাদের। ১৯৯৯ সালে উড়ান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করতে তৈরি হয় ‘মন্ট্রিল কনভেনশন’। এতে স্বাক্ষর করে ভারত। তার পর থেকে ওই কনভেনশনে নেওয়া আন্তর্জাতিক আইনের যাবতীয় বিধিনিষেধ মেনে চলে এ দেশের বিমান পরিষেবা। মন্ট্রিল কনভেনশন অনুযায়ী, বিমান দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হলে বা শারীরিক আঘাত লাগলে সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে ১.৫৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিতে হবে। তদন্তের পর গাফিলতি প্রমাণিত হলে এই আর্থিক সাহায্যের অঙ্ক আরও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। ঘরোয়া উড়ান যাত্রার ক্ষেত্রে অবশ্য আর্থিক সাহায্যের অঙ্ক স্থির করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। উল্লেখ্য, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে নিহত যাত্রীর পরিবার বা আহতেরা কত টাকা আর্থিক সাহায্য পাবেন, তা নানা বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট যাত্রীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, শেষ পাওয়া বেতনের পরিমাণ, বৈবাহিক অবস্থা, সাধারণ আর্থিক অবস্থা এবং পরিবারে তাঁর উপর আর্থিক ভাবে নির্ভরশীল সদস্যের সংখ্যা। এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে ভ্রমণ বিমার সুবিধাও রয়েছে। তার মাধ্যমে অতিরিক্ত অর্থ পাবেন অভিশপ্ত বিমানের হতভাগ্য যাত্রীদের পরিবারের সদস্যেরা। বিমান দুর্ঘটনায় ভ্রমণ বিমা কী কী ক্ষেত্রে পাওয়া যাবে, তারও সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। উড়োজাহাজের যাত্রীর মৃত্যু হলে বা শারীরিক ভাবে অক্ষমতা তৈরি হলে এই বিমার আবেদন করা যাবে। এ ছাড়া দুর্ঘটনার জেরে চিকিৎসা খরচের জন্যেও সংশ্লিষ্ট বিমার টাকা পেতে পারেন তাঁরা। নিয়ম অনুযায়ী, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ২৫ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিমার টাকা পাবেন নিহত উড়ান যাত্রীর পরিবারের সদস্যেরা। স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে পাঁচ থেকে ১০ লক্ষ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকলে দৈনিক বিলও ওই বিমার টাকায় দেওয়া যাবে। তবে বিমানে ওঠার আগে যে সমস্ত যাত্রী নিজেদের উদ্যোগে ভ্রমণ বিমার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবেন, কেবলমাত্র তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

You Might Also Like

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা,হামলায় নিহত ২৭ জন পর্যটক
ফের ধর্ষণ উত্তরপ্রদেশে,গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলে অভিযোগ
করোনা ভাইরাসের পর এবার নীপা ভাইরাস নিয়ে দেশে নতুন করে বাড়ছে উদ্বেগ।
অবশেষে গ্রেফতার বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পান্ডা হামিদুল হক
মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে
TAGGED:#breakingnews#ONAIRNOW
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?