on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: প্রবল বর্ষণে বিপর্যস্ত হ্যামিল্টণগঞ্জ, রাজ্য সড়ক কার্যত নদী
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গডুয়ার্সরাজ্য

প্রবল বর্ষণে বিপর্যস্ত হ্যামিল্টণগঞ্জ, রাজ্য সড়ক কার্যত নদী

Online Desk
Last updated: July 13, 2026 3:29 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার , ১৩ জুলাই 

প্রবল ও একটানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টণগঞ্জ এলাকা। গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আজ সকালেও অব্যাহত থাকায় বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। পরিস্থিতির জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

হ্যামিল্টণগঞ্জের সুভাষপল্লী, নেতাজীপল্লী, সোনারপট্টি-সহ প্রায় সমস্ত এলাকাই জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকে পড়ায় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

অন্যদিকে, পাঁচমোড় এলাকায় আলিপুরদুয়ারগামী রাজ্য সড়কের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে দেখা যাচ্ছে। রাজ্য সড়কটি কার্যত নদীর চেহারা নিয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। ওই এলাকাতেও বহু বাড়িতে জল ঢুকে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, একদিকে টানা ভারী বৃষ্টিপাত, অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার সমস্যা থাকলেও এবারের প্রবল বর্ষণে গোটা হ্যামিল্টণগঞ্জ কার্যত জলমগ্ন হয়ে পড়েছে।

You Might Also Like

বউকে নিয়ে ইয়ার্কির জেরে ভায়রাকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
অন্নপূর্ণা ভাণ্ডার ইস্যুতে বিক্ষোভ, মেখলিগঞ্জ পৌরসভায় চাঞ্চল্য
শিলিগুড়িতে শিক্ষা নিয়ে এসএফআই-এর ডিআই কার্যালয় অভিযান
রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষুব্ধ স্থানীয় লোকেরা
দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে রাতভর মারধরের অভিযোগ, চাঞ্চল্য দিনহাটায়
TAGGED:#ALIPURDUAR#Northbengal#weather#WESTBENGAL#আলিপুরদুয়ার
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?