আলিপুরদুয়ার, ৫ এপ্রিল :
আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম হাইভোল্টেজ বিধানসভা হচ্ছে কালচিনি বিধানসভা। আর কালচিনি বিধানসভায় এবার বিজেপি দ্বিতীয় বারের জন্য প্রার্থী করেছে বিশাল লামাকে ২০২১ সালে বিশাল লামা কালচিনি থেকে জয়ী হয়েছিল এবারো ও বিজেপি তাকে প্রার্থী করেছে ওপরদিকে তৃণমূল দল কালচিনি বিধানসভায় প্রার্থী করেছে তৃণমূল চা বাগান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র বারা ওরাঁও কে। দুই প্রার্থী চা বলয় অধ্যুষিত কালচিনি বিধানসভায় চা বাগানে বেশি নজর দিয়েছে প্রচারে। একদিকে বিজেপি প্রার্থী চা বাগানের শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদান, চা শ্রমিকদের জমির আইনি অধিকার প্রদানকে ই্যসু করে প্রচারে নেমেছে ওপরদিকে তৃণমূল লক্ষী ভাণ্ডার, যুব সাথী, রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন নিয়ে চা বাগানে প্রচারে নেমেছে তৃণমূল প্রার্থী।
কালচিনি বিধানসভা তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বারা ওরাঁও জানান আমি নিজে চা বাগান সংগঠনের সভাপতি আমরা বারো মাস শ্রমিকদের পাসে থাকি। বিজেপি কেন্দ্রীয় সরকার চা বাগানের শ্রমিকদের জন্য কিছু করেনি টি বোর্ড কিছু করেনা বিজেপি শুধু চা শ্রমিকদের ভোট নিয়ে যায়।
ওপরদিকে বিজেপি কালচিনি বিধানসভা প্রার্থী বিশাল লামা জানান রাজ্য সরকার পনেরো বছরে চা শ্রমিকদের জন্য কিছু করেনি নুন্যতম মজুরি চালু করেনি চা শ্রমিকদের জন্য, ই এল পি বৃদ্ধি করেনি। বিশাল লামা আরো জানান তৃণমূল প্রার্থী নিজে চা বাগান সংগঠন সভাপতি কিন্ত কোনো দিন বন্ধ চা বাগান শ্রমিকদের পাশে এসে দাড়াইনি।

