শিলিগুড়ি, ১৬ মে :
শপথ গ্রহণের পর ফের চেনা ছন্দেই শহরে ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর স্কুটি নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বিভিন্ন সময় শহরের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরতে দেখা যায় শংকর ঘোষকে। এবারও তার ব্যতিক্রম হল না। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিলিগুড়ি ফিরে সাধারণ মানুষের মতোই স্কুটিতে চেপে বাড়ি ফিরতে দেখা গেল বিধায়ককে।এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকেরা ফুলের মালা ও খাদা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কিছুক্ষণ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিধায়কের এই সাধারণ জীবনযাপন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

