জলপাইগুড়ি, ২২ মার্চ :
সময় যতই এগিয়ে আসছে থানা পরিদর্শনের মাত্রা বাড়ছে পর্যবেক্ষকদের ।
রবিবার আচমকাই জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের কোতোয়ালি থানা পরিদর্শনে আসেন জাতীয় নির্বাচন কমিশন দারা নিযুক্ত অবজারভার ।
উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা না বললেও পুলিশ সূত্রে জানা গিয়েছে দুপুরের আহার করে জেলার অন্যান্য থানা পরিদর্শনে যাবেন নির্বাচনী পর্যবেক্ষক রজিৎ কুমার ( আই এ এস)।

