দিনহাটা, ২৭ মে:
আবাস যোজনা ঘরের টাকার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নং বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের বিরুদ্ধে। এই ঘটনায় দিনহাটা থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ আবাস যোজনার প্রকল্পের ঘর তৈরীর জন্য বরাদ্দকৃত টাকা ব্যাংক একাউন্টে ঢুকতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য শংকর দাস এসে জোরপূর্বক ভাবে কারো কাছে ১০ হাজার কারো কাছে বিশ হাজার আবার কারো কাছে বাইশ হাজার টাকা করে কাটমানি নিয়েছে বলে অভিযোগ। টাকা দিতে না চাইলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ তোলেন তারা এই ঘটনায় অবিলম্বে টাকা ফেরতের দাবি জানিয়ে দিনহাটা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন দিনহাটা থানায় একদিকে স্থানীয় এলাকার বাসিন্দাদের যেমন উপস্থিত থাকতো দেখা যায় তেমনি স্থানীয় এলাকার বিজেপির মহিলা মোর্চার নেত্রীদেরও থানায় দেখা যায় । শুধু টাকা ফেরত দেওয়াই নয় ওই পঞ্চায়েত সদস্যের কঠোর শাস্তির দাবি জানান তারা।

