on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ফাঁকা বাড়িতে চুরির রহস্যভেদ, সোনা-রুপো উদ্ধার করে বড় সাফল্য প্রধাননগর থানার পুলিশের
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজ্যশিলিগুড়ি

ফাঁকা বাড়িতে চুরির রহস্যভেদ, সোনা-রুপো উদ্ধার করে বড় সাফল্য প্রধাননগর থানার পুলিশের

Online Desk
Last updated: May 21, 2026 2:52 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

 শিলিগুড়ি , ২১ মে

বড়োসড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সোনা ও রুপোর গহনা।
সংশোধনাগার থেকে ‘সুন অ্যারেস্ট’ করে চোরকে জেরা, চুরির রহস্যভেদ করলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।
পুলিশের তদন্ত ও অভিযানে উদ্ধার প্রায় ৩০ গ্রাম সোনা ও ৪৫ গ্রাম রূপো, এই ঘটনায় গ্রেফতার রিসিভারও।
শিলিগুড়ির সমরনগর এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে চুরির রহস্যভেদ করল প্রধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতি দের তথ্য জোগাড় করে সংশোধনাগার থেকে অভিযুক্ত চোরকে ‘সুন অ্যারেস্ট’ করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বিধাননগর এলাকা থেকে চোরাই সোনা ও রুপোর ক্রয়কারী এক রিসিভারকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে এই তদন্ত এবং অভিযানে উদ্ধার করেছে প্রায় ৩০ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রূপো এবং নগদ ২০ হাজার টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯শে মার্চ সমরনগর এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিনই বাড়ির মালিক সম্পা রায় গুহ চুরির ঘটনা নিয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্ত চলাকালীন প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ জানতে পারে, ওই চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন পঙ্কজ রায়কে ইতিমধ্যেই ১৮ই এপ্রিল অন্য একটি মামলায় ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করেছে এবং জলপাইগুড়ি আদালতে তোলার পর সে রয়েছে সংশোধনাগারে। এরপর আদালতের নির্দেশে ১৪ মে প্রধাননগর থানার পুলিশ জলপাইগুড়ি সংশোধনাগার থেকে পঙ্কজ রায়কে ‘সুন অ্যারেস্ট’ করে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে।
পুলিশি জেরায় পঙ্কজ রায় চুরির ঘটনার কথা স্বীকার করে। পঙ্কজের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিধাননগর এলাকা থেকে শ্যামল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে, যে এই চুরি করা সোনা এবং রুপো কিনেছিলেন বলে অভিযোগ। এরপর দুই অভিযুক্তের বক্তব্য এবং তদন্তের সূত্র ধরে পুলিশ উদ্ধার করে প্রায় ৩০ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রূপো এবং ২০ হাজার টাকা নগদ।
বৃহস্পতিবার প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে চোরেরা বিশেষ করে ফাঁকা বাড়িগুলোকেই টার্গেট করছে। তাই বাড়ির সদস্যরা বাইরে গেলে সম্পূর্ণ বাড়ি ফাঁকা না রেখে অন্তত একজন সদস্যকে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান আইসি প্রধান নগর বাসুদেব সরকার।
পুলিশের এই তদন্ত ও অভিযানে চুরির ঘটনার দ্রুত রহস্যভেদ হওয়ায় খুশি ওই গৃহবধূ। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি চুরির ঘটনার সূত্র মিলতে পারে।

You Might Also Like

ডুয়ার্সে ৩০ যুবকের বিজেপিতে যোগ, উত্তরবঙ্গ সফর নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপির
পাকরিগুড়ির নামাপাড়ায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান, ধ্বংস করা হল বহু গাঁজা গাছ
শিলিগুড়ির বাজারে জোর প্রচার শংকর ঘোষ-র, জনসংযোগে তৎপরতা তুঙ্গে
খাঁচায় পড়লো জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ত্রাস চিতাবাঘ।
আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?