মাথাভাঙা, ২৮ আগস্ট
খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে মাথাভাঙা শহরের একাধিক হোটেল, ফলের দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালাল প্রশাসন। শুক্রবার খাদ্য দফতর ও মাথাভাঙা থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় খাবারের গুণগত মান পরীক্ষা করার পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
অভিযান শেষে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের কাছে উন্নতমানের ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের এই অভিযানে শহরের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আগামী দিনেও খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে নজরদারি অব্যাহত থাকবে কি না, সেদিকেই নজর সাধারণ মানুষের।

