on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়িতে ফের টেবিল টেনিসের জোয়ার: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামে গড়ে উঠছে টেবিল টেনিস একাডেমি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে ফের টেবিল টেনিসের জোয়ার: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামে গড়ে উঠছে টেবিল টেনিস একাডেমি

Online Desk
Last updated: January 5, 2026 4:59 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৫ জানুয়ারী :

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস একাডেমি চালু করার লক্ষ্যে শিলিগুড়ি পৌরনিগমে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এসএমসি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌরনিগমের অন্যান্য আধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়াম খুব দ্রুতই সম্পূর্ণভাবে অপারেশনাল করা হবে। ইতিমধ্যেই স্টেট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে স্টেডিয়ামটি চালু হয়ে গিয়েছে। এই স্টেডিয়ামে একদিকে যেমন স্টেট র‍্যাঙ্কিং প্লেয়াররা বড় পরিসরে খেলার সুযোগ পাবেন, তেমনই একেবারে নতুন যারা খেলায় হাতেখড়ি নিচ্ছে তারাও এখানে প্রশিক্ষণের সুযোগ পাবে।
মেয়র আরও জানান, ইতিমধ্যেই ২৩ জন খেলোয়াড় প্রশিক্ষণের জন্য আবেদন জমা দিয়েছেন এবং ভবিষ্যতে প্রায় ৫০ থেকে ৬০ জন ছোট শিশু এখানে খেলার সুযোগ পাবে। প্রশিক্ষণের মান বজায় রাখতে বিশিষ্ট কোচদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অমিত দাম, মান্তু ঘোষ, সুব্রত রায় সহ একাধিক অভিজ্ঞ কোচের সঙ্গে কথা হয়েছে। ছোট ও বড় খেলোয়াড়দের জন্য আলাদা আলাদা কোচিং টিম তৈরি করা হবে এবং প্রতিদিন প্রশিক্ষণ চলবে।
বর্তমানে ইনডোর স্টেডিয়ামে ৬টি টেবিল রয়েছে, ভবিষ্যতে আরও চারটি টেবিল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ব্যাডমিন্টন চালু করারও পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র। এছাড়া একটি পূর্ণাঙ্গ জিম তৈরির কাজও দ্রুত শুরু হবে। স্টেডিয়ামের বর্তমান আলো ব্যবস্থা এলইডি লাইটে রূপান্তরিত করা হবে বলেও জানানো হয়।
মেয়র গৌতম দেব জানান, আগামী ২৪ তারিখ দুপুর ৩টেয় এই ইনডোর স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন সমস্ত টেবিল টেনিস সংস্থা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের উপস্থিত থাকার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাডমিন্টন ফেব্রুয়ারি মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ সূচি অনুযায়ী সপ্তাহে শিশুদের তিনদিন এবং বড়দের চারদিন, প্রতিদিন তিন ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ ফি প্রসঙ্গে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের জন্য মাসিক ৩০০ টাকা এবং বড়দের জন্য ৫০০ টাকা প্রশিক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি থেকে মাসে আনুমানিক ২০ হাজার টাকা সংগ্রহ হবে। তবে স্টেডিয়ামের এলইডি লাইট, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ মিলিয়ে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয় হবে। বাকি ৩০ থেকে ৪০ হাজার টাকা শিলিগুড়ি পৌরনিগমের তরফ থেকেই বহন করা হবে। পাশাপাশি কর্পোরেশনের পক্ষ থেকে বল ও পানীয় জলের ব্যবস্থাও করা হবে।
এছাড়া খুব শীঘ্রই জিম নির্মাণ সম্পন্ন করা হবে এবং একাডেমি উদ্বোধনের আগেই এর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ফুটবল ও ক্রিকেটের পর এবার পৌরনিগমের নিজস্ব উদ্যোগে টেবিল টেনিস একাডেমি চালু হওয়ায় শিলিগুড়ি শহর এক নতুন ক্রীড়া পরিকাঠামোর দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। একসময় টেবিল টেনিসে বিখ্যাত এই শহরে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পৌরনিগম।

You Might Also Like

আগামীকাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। 
প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল, সুপারের কার্যালয় ঘেরাও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের
বছরের প্রথম দিনেই হাতির হানায় তীব্র আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার জেলায়
স্থায়ীকরণের দাবিতে জলপাইগুড়িতে আইসিটি শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ
শিলিগুড়ি কলেজে কাউন্টিং সেন্টারে কড়া নিরাপত্তা, তিন স্তরের সুরক্ষা বলয়—ড্রোন ও মোবাইল নিষিদ্ধ, জানালেন পুলিশ কমিশনার
TAGGED:#Northbengal#siliguri#tennis
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?