কোচবিহার, ৭ জানুয়ারী :
এখন আর আসে না ওরা। ওদের কলকাকলিতে ভরে থাকে না, সাগরদীঘি চত্বর । ব্যস্ত যান চলাচল ও জলে বাড়তে থাকা দূষণের মাঝে কোথাও যেন চাপা পড়ে গেছে পরিযায়ী পাখিদের আনাগোনা । বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী কোচবিহার সাগরদীঘিতে আসছে না ভিনদেশের পাখিরা । অসচেতন নাগরিকদের কার্যকলাপকেই এর জন্য দায়ী করেছেন পরিবেশ প্রেমীরা ।
শীতের সময়ে বিভিন্ন রকমের পাখিরা অন্যত্র উড়ে গিয়ে উষ্ণতা খোঁজে । একেক দেশ থেকে তারা আরেক দেশে পারি দেয়। বেশ কয়েক বছর আগেও কোচবিহার সাগরদীঘিতে বিভিন্ন প্রজাতির পাখিরা আসতো। শীত কাটিয়ে চলে ফের তারা। তবে বর্তমানে সাগরদীঘির জলে মিশছে প্লাস্টিক।। এছাড়াও পাখিদের জন্য যান চলাচলে তৈরি হয়েছে বিরক্তি কর পরিবেশ।
প্রতিদিন প্রচুর মানুষের ঢল নামে সাগরদিঘির পারে অভিযোগ, অসচেতন মানুষেরা প্রতিদিন সেখানে নিজেদের বর্জিত জিনিসপত্র ফেলছেন। এদিকে নোংরা স্তুপ হয়ে যাচ্ছে সাগরদিঘির চারপাশে । জলেও ভেসে থাকছে প্লাস্টিক। এর জেরে দূষিত হচ্ছে সাগরদিঘির জল। এছাড়াও ব্যস্ত যান চলাচলের বাড়তে থাকা শব্দে বিরক্ত হয় ভিন্নদেশের পাখি। পরিবেশপ্রেমীদের দাবি দূষণ এবং বিরক্তিকর পরিবেশের জন্য পরিযায়ী পাখিরা তাঁদের আশ্রয়স্থল বদল করছে।

