শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারী :
এবার আবার কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল এক যুবক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর হাতে ধরা পড়েছে ওই যুবক।
ধৃত বিহারের বাসিন্দা। নাম নিখিল কুমার।
নিখিল কুমারের কাছে থাকা তিনটি
ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 22 কেজি গাঁজা।
ধৃত শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকায় বিহারগামী বাসের অপেক্ষায় ছিল।।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং নিখিল কুমারকে গাজা সহ শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

