মাথাভাঙ্গা, ২৬ ডিসেম্বর :
মাথাভাঙ্গায় খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালো কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দ্বীপ কাররা । পুলিশ সূত্রে খবর , ধৃতদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। তাদের নাম, কানাই সিকদার , সুধীর শিকদার , ও চঞ্চলা সরকার । এছাড়াও আরো দুজন মুল অভিযুক্ত পলাতক ।
বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাসি এলাকায় দুই পক্ষের বিবাদের জেরে মৃত্যু হয়, যাদব সরকার ও মাধব সরকারের । ঘটনায় মূল অভিযুক্ত ফলন সরকার ও যাদব সরকারের মধ্যে বচসা এই ঘটনার সূত্রপাত। পুলিশ জানিয়েছে ফলন সরকারের মেয়ের সাথে যাদব সরকারের প্রেমঘটিত সম্পর্ক ছিল । সেই বিষয় নিয়ে ফলন সরকার যাদব সরকারকে সাবধান করতে গেলে তাদের মধ্যে প্রথমে বচসা হয় । সেই সময় যাদব সরকারকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা দেখে মাধব সরকার সেখানে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনায় দুজনেরই মৃত্যু হয় । মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে পাঁচজনের নাম, তারা হলো ফলন সরকার, পিন্টু সিকদার, কানাই সিকদার, সুধীর শিকদার ও চঞ্চলা সরকার। এদের মধ্যে কানাই সুধির ও চঞ্চলা কে গ্রেপ্তার করেছে পুলিশ । বাকি ফলন ও পিন্টু পলাতক। তাদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ।

