জলপাইগুড়ি, ১৩ এপ্রিল :
সোমবার জলপাইগুড়ি জেলাতে চলমান বিধানসভা নির্বাচনের কর্মকাণ্ড সহ সাধারণ মানুষের মধ্যে আধা সেনা দারা কনফিডেন্স বিল্ডিং প্রক্রিয়ার তাজা হালচাল জানাতে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলার রিটার্নিং অফিসার সন্দীপ ঘোষ, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে, এবং জেলায় মোতায়ন ১০০ কোম্পানি আধা সেনার কমান্ডিং অফিসার।
জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার জানান ,সব কিছুই জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া গাইড লাইন মাফিক করা হচ্ছে। এবারে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পোলিং বুথে কোনো ভোটার মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না।
পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা প্রসঙ্গে অবহিত করতে গিয়ে বলেন, জেলায় এখনো কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা সব ক্ষেত্রেই সজাগ দৃষ্টি রেখে চলেছি।
অপরদিকে , কেন্দ্রিয় বাহিনীর পক্ষে এস এস বি আধিকারিক জানান, আমরা অনুরোধ করছি , সবাই নির্ভয়ে ভোট দিন,এবার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট পর্ব মিটে যাওয়ার পরেও আপনাদের সঙ্গে থাকবে আধা সেনা জওয়ানেরা।

