মাথাভাঙ্গা , ১১ আগস্ট
পশ্চিমবঙ্গ সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে মাথাভাঙ্গায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাথাভাঙ্গা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মহকুমা শাসকের কার্যালয়ের ব্যবস্থাপনায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতার মূল বিষয় ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ভারতের সংবিধান। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনির্বাণ সাঁই, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল। দ্বিতীয় স্থান অর্জন করে মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির এবং তৃতীয় স্থান অধিকার করে মাথাভাঙ্গা হাই স্কুল।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলির হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে মহকুমা শাসকের করনের পক্ষ থেকে।

