মুর্শিদাবাদ সফরের পর গুরুতর অসুস্থ রাজ্যপাল। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে। বর্তমানে দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন । রাজ্যপালের অসুস্থতার খবর পেতেই রাজ্যপালকে দেখতে তড়িঘড়ি ছুটে গেলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও শনিবার যখন তিনি জেলা সফরে ছিলেন, তখনও জানা যায়নি তিনি অসুস্থ। সোমবার সকালে খবরটি সামনে আসে।
মুখ্যমন্ত্রী রাজ্যপালকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, ‘‘রাজ্যপালকে দেখতে এসেছিলাম। ওঁকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরটা খারাপ। দেখে এলাম।’’

