কোচবিহার, ৯ মে
কোচবিহারে রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মী আনন্দ পালের পরিবারের সদস্যের সাথে দেখা প্রধানমন্ত্রীর। শনিবার কলকাতার ব্রিগেড মাঠে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে মৃত বিজেপি কর্মীদের পরিবারের সাথে দেখা করেন নরেন্দ্র মোদি । এরমধ্যে কোচবিহারের মৃত বিজেপি কর্মী আনন্দ পাল এর বাড়ির পরিবারের সদস্যরাও ছিলেন । প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন । এই আশ্বাসে বুক বাঁধতে শুরু করেছে মৃত বিজেপি কর্মীর পরিবার ।
উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে কোচবিহারে খুন হন বিজেপি কর্মী আনন্দপাল । নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত পালপাড়া এলাকায় বাড়ি ছিল তার। পরিবারের লোকের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে । এরপর পুলিশ প্রশাসন করেও কোন লাভ হয়নি। শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এযাবৎ রাজ্যে মৃত বিজেপি কর্মীর পরিবারদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে উপস্থিত ছিলেন আনন্দ পালের পরিবার। প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন । এতে বিচারের আশায় বুক বাঁচাতে শুরু করেছে মৃত বিজেপি কর্মীর পরিবার ।

