বক্সিরহাট, ১০ই মার্চ :
আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস মঙ্গলবার তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের রামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সবা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বুধ সভাপতি সহ প্রায় দশটি পরিবার। এদিন তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বুধ সভাপতি সহ প্রায় দশটি পরিবার। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে শামিল হতেই তাদের এই যোগদান বলে জানা যায়।
তৃণমূলের যোগদান করে এদিন বিজেপির ৯/৪৮ নং বুধ সভাপতি মদনমোহন সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বেশ কয়েক বছর ধরে বিজেপি করে আসছি এলাকার বিজেপি কোন উন্নয়ন করেননি এছাড়াও বিজেপিতে আমরা কোন যোগ্য সম্মান পাইনি। তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজে শামিল হতে আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।
যদিও এ ব্যাপারে তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক সভাপতি নিরঞ্জন সরকার বলেন, আজ রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভা শেষে বিজেপির ৯/৪৮ নং বুধের বুধ সভাপতি সহ ১০ টি পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য তারা তৃণমূলের হয়ে কাজ করবেন বলে জানান তিনি।

