জলপাইগুড়ি, ২৩ মার্চ :
রবিবার রাত 12 টা নাগাদ বিবেকানন্দ পল্লী এলাকায় তিস্তা ব্রিজের কাছে একটি বাইক ও একটি ছোট চার চাকা প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ । তারপর দুমড়ে মুচড়ে যায় বাইকটি ,এবং বাইকে থাকা যুবক ছিটকে পড়ে যায় রাস্তার ওপর ,পরে খবর দেওয়া হয় পুলিশ কে ,পুলিশ এসে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।জানা জায় তার নাম *নবীন মল্লিক* বাড়ি শারদা পল্লী 5 no স্পারে । ওপর চার চাকা গাড়িটির চালকের তেমন কিছু হয়নি বলে জানা যায় । দুর্ঘটনার জেরে 30 মিনিটের বেশি জান চলা চল ব্যাহত হয় ।
প্রতক্ষ্যদর্শী বিজয় সরকার বলেন আমি দুর্ঘটনার কিছুটা দূরেই ছিলাম ,বাইকটি পাহাড়পুরের দিক থেকে এসে ময়নাগুড়ির দিকে উল্টো রাস্তায় চোলে আসে এবং চারচাকা গাড়িটিকে সামনের দিকে সোজাসুজি ধাক্কা মারে ,সেখানেই গুরুতর জখম হন বাইক চালক । ইতি মধ্যেই ঘটনাস্থলে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ও কতোয়ালি পুলিশ রোয়েছে ,পুরো ঘটনাটা তদন্ত কোরছে পুলিশ ।

