কোচবিহার, ১৬ ফেব্রুয়ারী :
কোচবিহার উত্তর বিধানসভার জমিতে শক্ত হলো হলো ঘাসফুল শিবিরের পতাকা। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ৪৫ টি পরিবার। এরা সবাই উত্তর বিধানসভার অন্তর্গত কোচবিহার ২ নং ব্লকের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভঙ্কর দে। দলে আগত নতুন কর্মীদের অভিবাদন জানান তিনি।

