জলপাইগুড়ি ,১২ জুলাই
মূলত ৯৩ টি অসংগঠিত ক্ষেত্রে নজর ভারতীয় মজদুর সংঘের।রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আদর্শে উজ্জীবিত ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।
রবিবার পবিত্র বন্দেমাতরম গাওয়ার মধ্যে দিয়ে মঞ্চে উপবিষ্ট একাধিক গুরুত্বপুর্ন দায়িত্ব প্রাপ্ত স্বয়ং সেবক দের মাঙ্গলিক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মঞ্চে উপবিষ্ট ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মজদুর সংঘের কার্য কর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে নিয়মিত সংঘের শাখায় উপস্থিত থেকে নিজেকে এবং দেশ গড়ার কাজে যুক্ত হবার আহ্বান জানান।
এই প্রসঙ্গে মজদুর সংঘের নেতৃত্ব শম্ভু নাথ মিস্ত্রি বলেন, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্যদের সঙ্গে অসংগঠিত ক্ষেত্রের কার্জ কর্তা দের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মূলত ৯৩ টি অসংগঠিত ক্ষেত্রে বিশেষ নজর দেবে বি এম এস।

