আলিপুরদুয়ার ,১৫ জুলাই
২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদকে অবমাননাকর পোস্ট করায় গ্রেপ্তার বীরপাড়ার তৃণমূল নেতা
আলিপুরদুয়ার :২০২৪ সালে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর মাদারিহাটের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মনোজ টিগ্গা। ফলে মাদারিহাট বিধানসভায় উপনির্বাচন হয়। ওই নির্বাচনের মুখে তৃণমূলের তৎকালীন বীরপাড়া ১ নম্বর অঞ্চলের সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় মনোজ টিগ্গার একটি বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করেন।
এমাসের ১৩ তারিখ এনিয়ে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মনোজ টিগ্গা। মঙ্গলবার রাতে সোমনাথকে গ্রেপ্তার করে বীরপাড়া থানার পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে বুধবার তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করা হয়।

