ডুয়ার্স, ১৭ ফেব্রুয়ারী :
মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ওই পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ পরীক্ষার্থীর নাম কৃতিকা ওরাওঁ। সে বিধাননগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তার পরীক্ষা পড়েছে পূর্ব বাতাবারি সিএম উচ্চ বিদ্যালয়ে।এদিন পরীক্ষা শেষের পর ওই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ওই সময় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত মেটেলি থানার এএসআই দীপক রায় তার নিজের গাড়িতে তুলে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আসে পরীক্ষার্থীর অভিভাবকরা। অসুস্থ পরীক্ষার্থীর জ্যেঠু বলেন, এদিন পরীক্ষার পর সে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। মেটেলি থানার পুলিশ তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে। পুলিশকে ধন্যবাদ।”

