জলপাইগুড়ি , ২৩জুলাই
প্রায় দেড় ফুট লম্বা ক্ষত পেটে, এভাবে জলপাইগুড়ি শহরের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল একটি বাছুর। একটি পায়ে আঘত লেগেছে এর জেরে হাঁটতেও অসুবিধে হচ্ছিলো বাছুরটির। জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিংর এর সামনে জখম বাছুরকে দেখতে পান স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। এরপর সবার চেষ্টায় পশু প্রেমী সংগঠনের চেষ্টায় জখম বাছুরের চিকিৎসা শুরু হল বৃহস্পতিবার। প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন দিয়ে বাছুরকে সুস্থ করতে উদ্যোগী হল পশু প্রেমী সংগঠনের সদস্যরা৷ তাঁদের দাবি, ক্ষত দেখে প্রাথমিক অনুমান চার পাঁচদিন আগে বাছুর জখম হয়েছিল। জখম অবস্থায় রাস্তায় ছিল, বাছুরের মালিকের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে দাবি।
এ দিন পশু প্রেমী সংগঠনের তরফে কৃষ্ণায়ন দাসগুপ্ত বলেন, “কয়েকদিনের ক্ষত রয়েছে বাছুরের শরীরে। আমরা খবর পেয়ে বাছুরের চিকিৎসার ব্যবস্থা করা হল। পা ভেঙে রয়েছে বাছুরের। এক জায়গায় রেখে ২১ দিন বাছুরের চিকিৎসা করলে দ্রুত সুস্থ হয়ে যেত।” বিজেপি মহিলা মোর্চার নেত্রী টিনা গঙ্গোপাধ্যায়ের বলেন, ” আমি পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় জখম বাছুর দেখতে পাই। সবার চেষ্টায় বাছুরের চিকিৎসা চলছে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে যাবে বাছুর।

