মাথাভাঙ্গা, ২৬ ফেব্রুয়ারি :
ইট বোঝাই ট্রাক ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের।জানা গেছে এদিন সাতসকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বাঘমারা এলাকায়। পরবর্তীতে নিশিগঞ্জ ফাঁড়ি ও টাপুরহাটের পুলিশ ঘটনাস্থলে এসে যান নিয়ন্ত্রণ স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে খবর এদিন সকালে ইট বোঝাই একটি ট্রাক কোচবিহারের দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল এবং একটি মোটর বাইক কোচবিহারের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথে বাঘমারা এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে যায় ।ঘটনায় ঘটনাস্থলেই বাইকে থাকা দুজন মারা যায় বলে খবর।

