শিলিগুড়ি ,২৪ জুলাই
আগামী ২৭ জুলাই বর্ধমান রোড উড়ালপুলের উদ্বোধনের আগে ট্র্যাফিক বুথ বসানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, নিকাশি নালার ওপর বুথ বসানোর কথা থাকলেও কয়েকজন ব্যবসায়ীর দোকান সরিয়ে সেখানে বুথ বসানো হয়।
ব্যবসায়ী সন্তোষ প্রসাদের দাবি, তাঁর লটারির দোকান সরিয়ে দেওয়ায় জীবিকা সংকটে পড়তে হবে। একই অভিযোগ করেন আরও এক ব্যবসায়ী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইমোড় ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা। তাঁরা ব্যবসায়ীদের আশ্বাস দেন, ট্র্যাফিক বুথের কারণে তাঁদের ব্যবসায় কোনো অসুবিধা হবে না এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

