জলপাইগুড়ি, ৪ এপ্রিল :
ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন কৌশিক রায়। এদিন কর্মী সমর্থকদের নিয়ে তিনি জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয় আসেন। এরপর মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর তিনি বলেন,” ভারতীয় জনতা পার্টির হয়ে মনোনয়নপত্র জমা করলাম। এখন জোরদার ভাবে প্রচার শুরু হবে।” ডালিম রায় কি মনোনয়নপত্র জমা করবেন? এই প্রশ্ন করতেই তিনি বলেন,” অযাচিত মন্তব্য করবো না।”

