জলপাইগুড়ি, ২৮ জুলাই
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়া ভাটাখানা এলাকার রাস্তার বেহাল অবস্থা। জেনের ব্যবস্থা ঠিকঠাক নেই বলে অভিযোগ । এলাকায় পূর্বাঞ্চল হাইস্কুল ভাটাখানা এলাকায় স্কুলের পড়ুয়াদের যাতায়াতের চরম সমস্যা । দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি।
পুরসভা এবং কাউন্সিলারের দিকেই আঙ্গুল তুলছেন স্থানীয়রা। সেভাবেই নজর দেয়নি বর্তমান তৃণমূল চালিত পৌরসভা বলে অভিযোগ। পুরসভা ঠিক মতন রাস্তার ড্রেন ইত্যাদি সংস্কার করছে না বলে অভিযোগ। যার দরুন আজ দুর্ভোগ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মানুষজনের। বর্ষায় বেশি সমস্যা হয় এই এলাকায় বলে অভিযোগ।

