জলপাইগুড়ি ,২৮ জুলাই
অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা হয়েছে তার পরেও এখন গ্রামের মোহিলারা টাকা পাচ্ছেনা। পাশাপাশি একাধিক দূর্নীতির অভিযোগ তুলে তৃনমুল পরিচালিত শিকার গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ। গ্রামপঞ্চায়েতের প্রধান সহ উপ প্রধান না থাকলেও সেই বিক্ষ থেকে স্থানীয় তৃনমুল নেতাকে ডিম থেরাপি দিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলাকোবা পুলিশ ফাঁরির পুলিশ কর্মীরা ঘটনার স্থলে যায়।
তৃনমুল নেতা গৌতম দাসকে ঘিরে ডিম থেরাপির পাশাপাশি ব্যাপক বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। স্থানীয় দাবি সরকার পরিবর্তন হলেও এই গ্রামপঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা এখনো মেনে নিতে পারছেনা। অন্নপূর্ণার ফর্ম জমা দেওয়ার পরেও ফর্ম গুলি পোটালে আপলোড করছেনা ফলে গ্রামের মোহিলারা অন্নপূর্ণার টাকা পাচ্ছেনা।

