জলপাইগুড়ি , ২৯ জুলাই
নাগরিক পরিষেবা তলানিতে এই অভিযোগ তুলে জলপাইগুড়ি পুরসভা অভিযান করল বিজেপি। সাতদিনের মধ্যে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে মাইক হাতে পুরসভার প্রশাসনিক ভবনের সামনে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা বুবাই কর।
তিনি বলেন, “প্রাক্তন উপ পুরপ্রধান অর্পনা ভট্টাচার্য ও তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের খুনের ঘটনার সরাসরি যুক্ত ছিলেন পুরপ্রধান আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। পুরসভায় বসে তিনিই বিভিন্ন অনৈতিক কাজ করে চলছেন। জলপাইগুড়ি সামগ্রিক উন্নয়নের স্বার্থে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করার জন্য যা করতে হয় বিজেপি সব কিছুই করবে। আপনার মত দুর্নীতিবাজ, চোর দুষ্কৃতীকারীকে বিজেপি অফিসে ঢুকতে দেব না। আপনাকে ঘর বন্দি থাকতে হবে৷
২০২২ সালে পুর নির্বাচনে একাংশ পুলিশকে সঙ্গে নিয়ে পুরপ্রধান ছাপ্পা ভোট করে জয়ী হয়েছিল। দ্রুত ইস্তফা দিয়ে রাস্তায় বের হলে সাধারণ মানুষ দুর্নীতিবাজ পুরপ্রধানকে ডিম থেরাপি করবে বলে জানালেন।”
বুধবার শহরের সমাজ পাড়া থেকে মিছিল শুরু হয় বিজেপি। বিক্ষোভ মিছিল পৌঁছয় পুরসভায়। পুলিশ বাঁধা দিলেও মিছিল প্রশাসনিক ভবনে সামনে পৌঁছে যায়। সেখানে বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। শহরের বেহাল রাস্তা, আয়ুষ্মান যোজনা এবং অন্নপূর্ণা যোজনার বিশৃঙ্খলা এবং সঠিকভাবে অনলাইনে আপলোড করা হয়নি বলেও অভিযোগ তুললো বিজেপি। নাগরিক পরিষেবা তলানিতে প্রতিবাদে এ দিনের আন্দোলন বলে জানালেন বিজেপি নেতা কর্মীরা।

