জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর :
নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অপরাধে প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত প্রৌঢ় কে ২৫ বছর সশ্রম কারাদন্ড সাথে ২ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়।
গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ির ধূপগুড়ি থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। এই বছর মার্চ মাসে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত কে গ্রেফতার করে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। ঘটনায় নাবালিকার সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্ট জমা পড়ে আদালতে। জলপাইগুড়ি পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানান, ৯ জনের সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে এদিন অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে ২৫ বছর সশ্রম কারাদন্ড সাথে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও দুমাস কারাদণ্ডে দণ্ডিত করলো জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। সেই সঙ্গে নাবালিকার পরিবারকে ১০ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের রায়ে খুশি নাবালিকার পরিবার।

