জলপাইগুড়ি ,১০ জুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় জলপাইগুড়ি তে বিশেষ পূজা ও প্রার্থনা|
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনায় বুধবার জলপাইগুড়ি তে বিশেষ পূজা ও প্রার্থনা সভার আয়োজন করল বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনের নজির গড়ার উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র বিশেষ নির্দেশে রাজ্যজুড়ে বিভিন্ন মন্দির গির্জা ও অন্যান্য উপাসনাস্থলে প্রার্থনা, পূজা-অর্চনা এবং আরতির আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই জলপাইগুড়ির সাংগঠনিক জেলার উদ্যোগে শহরের হনুমান মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নে তাঁর নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকার জন্য প্রার্থনা করেন।

