জলপাইগুড়ি , ২৯ জুলাই
ভারতের মহান সন্ত গুরু রবি দাসের জন্মদিন পালন করল জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডল এক। বুধবার শহরের এক নম্বর ওয়ার্ডে রাজবাড়ি মন্দির চত্বরে রবি দাসের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। ১৫০০ থেকে ১৬০০ শতকের এক বিখ্যাত সনাতনি ভক্তি আন্দোলনের সাধক, কবি ও সমাজ সংস্কারক ছিলেন তিনি। উত্তর প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পদ ও বাণী সমাজে সাম্য, মানবপ্রেম এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধতার বার্তা প্রচার করেছে।
মোঘলরা হিন্দুদের সেই সময় পুজোপাঠ করতে দিত না। পুজো থেকে বঞ্চিত করার জন্য উঠে পরে লেগেছিল মোঘলরা। মোঘলদের অত্যাচারের উপেক্ষা করে রবি দাস ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন। বিজেপি টাউন মণ্ডল এক সভাপতি মনোজ কুমার শাহ বলেন, “হিন্দুরা পুজো করলে সেই সময় মোঘলরা দন্ড দিত। এরপরেও রবি দাস জী সনাতনিদের এক সূত্রে বাঁধার কাজ করেছিলেন। এই মহান সন্তের জন্মদিন পালন করা হচ্ছে এক নম্বর ওয়ার্ডে। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি এক নম্বর ওয়ার্ডের বিজেপি কোষাধ্যক্ষ নৃপেন মণ্ডল, শক্তি কেন্দ্রের নেতা ও দেবাশিস ধর সহ অনেকে উপস্থিত ছিলেন।

