on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়ির নিউ কলোনিতে রহস্যজনক মৃ*ত্যু পুলিশ কর্মীর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজ্যশিলিগুড়ি

শিলিগুড়ির নিউ কলোনিতে রহস্যজনক মৃ*ত্যু পুলিশ কর্মীর

Online Desk
Last updated: July 22, 2026 6:48 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

শিলিগুড়ি ,২২ জুলাই

শিলিগুড়ির নিউ কলোনিতে রহস্যজনক মৃ*ত্যু পুলিশ কর্মীর

শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় এক পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কৃষ্ণ মোহন ঝা। তিনি পুলিশ বিভাগে ইসলামপুরে কর্মরত ছিলেন। ঘটনাটি প্রধাননগর থানার অন্তর্গত।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত প্রায় ৩টা নাগাদ কৃষ্ণ মোহন ঝার মেজো ছেলে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। সে বাথরুমে গিয়ে দেখতে পায়, তার বাবা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে সে তার মা পুতুল ঝাকে ডাক দেয়। পুতুল দেবী ছুটে এসে স্বামীকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে প্রথমে ধারণা করেন তিনি হয়তো অজ্ঞান হয়ে পড়েছেন।

এরপর পরিবারের সদস্যরা এবং পাশের বাড়ির এক প্রতিবেশীর সহায়তায় কৃষ্ণ মোহন ঝাকে বাথরুম থেকে বাইরে নিয়ে আসা হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধাননগর থানায় জানানো হয়। থানার পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং তাঁকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। মৃতের স্ত্রী পুতুল ঝার অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে।

পুতুল ঝা জানান, “আমার স্বামী রাত প্রায় ১১টা নাগাদ নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর পকেটে বাড়ির চাবিও ছিল। কিন্তু পরে যখন তাঁকে বাড়ির বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়, তখন তাঁর স্কুটিটি আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাঁর পকেটেও বাড়ির চাবি ছিল না। বাড়ির কোথাও সেই চাবি পাওয়া যায়নি। এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, কেউ বা কারা আমার স্বামীকে খুন করেছে। এরপর গোপনে তাঁর দেহ আমাদের বাড়ির বাথরুমে এনে ফেলে রেখে যায়। পুরো ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি নিখোঁজ স্কুটি, বাড়ির চাবি এবং ঘটনার আগের ও পরের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট হবে।

You Might Also Like

দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনের সিদ্ধান্ত, উত্তরকন্যা অভিযানে বাধা পুলিশের
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কুড়িটা পরিবার
ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ভস্মীভূত চারটি বাড়ি আহত এক মহিলা
কলেজের অন্দরে ‘বাইরের হস্তক্ষেপ’ নয়! শিক্ষক দিবসে শিলিগুড়ি কলেজে কী বার্তা দিলেন মন্ত্রী?
উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে গরমের দাপট—বুধবার দুই রূপে পশ্চিমবঙ্গের আবহাওয়া
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আধ্যাত্মিকতাউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

‘বন্দেমাতরম’ থিমে এবার দুর্গাপুজো? খুঁটি পুজোর মধ্যেই বড় চমকের ইঙ্গিত ভারতী সংঘের

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?