জলপাইগুড়ি , ৩১ জুলাই
আটার আড়ালে কাফ সিপারের বোতল পাচারের ছক ভেস্তে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানা।
কয়েক লক্ষ টাকা কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ৷ শুক্রবার জলপাইগুড়ি জাতীয় সড়কের বিবেকান্দপল্লি এলাকায় সন্দেহজন ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। ট্রাকে আটা ভর্তি নিয়ে যাওয়ার অনুমতি ছিল, সেই আটার আড়ালে নেশার সামগ্রী হিসেবে কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ট্রাক বাজেয়াপ্ত করে। পুলিশ তল্লাশি করেও প্রথমে কাফ সিরাপ পায়নি, কারণ কাফ সিরাপের কাটুন আটা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পুলিশের সন্দেহ হওয়ার তল্লাশি করতেই আটার বস্তা সরাতে বের হয়ে আসে প্রচুর কাফ সিরাপের বোতল। সারি সারি কাটুনে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কাফ সিরাপ৷ গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে কলকাতা থেকে কাফ সিরাপ পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল অসমের উদ্দেশে। চোরা পথে কাফ সিরাপের একটি বোতলের দাম প্রায় ৫০০-৭০০ টাকা বলে জানা গিয়েছে। মোট আঠারো হাজার কাফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে জানাল পুলিশ।

