on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: রেডিও কোচবিহার পরিদর্শনে অল ইন্ডিয়া রেডিওর প্রতিনিধি দল, প্রযুক্তিগত উন্নয়ন ও কেন্দ্রীয় অনুদানের সম্ভাবনা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারবিনোদনরাজ্য

রেডিও কোচবিহার পরিদর্শনে অল ইন্ডিয়া রেডিওর প্রতিনিধি দল, প্রযুক্তিগত উন্নয়ন ও কেন্দ্রীয় অনুদানের সম্ভাবনা

Online Desk
Last updated: July 17, 2026 9:04 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

কোচবিহার , ১৭ জুলাই

১৫ থেকে ১৭ জুলাই, ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও রেডিও কোচবিহার স্টেশন পরিদর্শন করেন অল ইন্ডিয়া রেডিও, কলকাতার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়।

পরিদর্শনের সূচনায় তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও উপহার দিয়ে সংবর্ধনা জানান বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মাধব চন্দ্র অধিকারী। এ সময় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. প্রদীপ কুমার কর তাঁর হাতে উপহার তুলে দেন। একই সঙ্গে অল ইন্ডিয়া রেডিও, কলকাতার কর্মী অক্ষয় ঘোড়াই-কেও উত্তরীয় ও উপহার দিয়ে সংবর্ধনা জানান রেডিও কোচবিহারের স্টেশন ডিরেক্টর প্রাণপ্রতিম পাল। পুষ্পস্তবক প্রদান করেন প্রফেসর ড. প্রদীপ কুমার কর।

পরিদর্শনকালে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় রেডিও কোচবিহারের লাইভ রুম, স্টুডিও, ব্রডকাস্টিং ইউনিট, এডিটিং সেকশন এবং সম্প্রচারের সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ঘুরে দেখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং রেডিওর প্রযুক্তিগত উন্নয়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন।

এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মাধব চন্দ্র অধিকারী, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও রেডিও কোচবিহার মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. প্রদীপ কুমার কর এবং রেডিও কোচবিহারের স্টেশন ডিরেক্টর প্রাণপ্রতিম পাল।

পরিদর্শন শেষে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় রেডিও কোচবিহারের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, “রেডিও কোচবিহারের টিম অত্যন্ত প্রাণবন্ত। স্টেশন পরিচালনার জন্য আরও কিছু প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন রয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনিক টিমের নেতৃত্বে রেডিও কোচবিহার ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

রেডিও কোচবিহার মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. প্রদীপ কুমার কর জানান, “তিন দিন ধরে অল ইন্ডিয়া রেডিও, কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) স্টেশন পরিদর্শন করেছেন। তাঁরা বেশ কিছু প্রয়োজনীয় নথি চেয়েছেন এবং আমরা সেই নথিগুলি তাঁদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছি।”

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মাধব চন্দ্র অধিকারী বলেন, “অল ইন্ডিয়া রেডিও, কলকাতার ইঞ্জিনিয়ারিং বিভাগের সরকারি প্রতিনিধি দল আমাদের কমিউনিটি রেডিও স্টেশন পরিদর্শন করেছেন। তাঁদের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে ভারত সরকারের পক্ষ থেকে অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

You Might Also Like

মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবককের চার দিনের পুলিশি হেফাজত
ডাম্পিং গ্রাউন্ডে বাধা, দিনহাটায় পার্কে দাঁড়িয়ে ময়লার গাড়ি! প্রশ্নের মুখে পুরসভা”
বেতন কাটার অভিযোগে ১০২ অ্যাম্বুলেন্স কর্মীদের আন্দোলন, উত্তেজনা জলপাইগুড়ি জেলা হাসপাতালে
ঘুঘুমারীতে রেলের ধাক্কায় জলে পড়ে নিখোঁজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনার পর থেকেই চলছে উদ্ধার তল্লাশি অভিযান।
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্ম এবং মৃত্যু দিবস ।
TAGGED:#COOCHBEHAR#Northbengal#ONAIRNOW#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
কাঠমান্ডুনেপাল

নদীর জল বিপদসীমার ওপরে, পাহাড় ভাঙছে একের পর এক… নেপালে ভয়াবহ দুর্যোগের ছবি

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?