মাথাভাঙ্গা, ৭ আগস্ট
বৃহস্পতিবার বিকেলে মাথাভাঙ্গা মানসাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে নিখোঁজ হয় মাথাভাঙ্গা হাই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া সৌম্যদীপ বর্মন। শুক্রবার দেহ উদ্ধার হল মাথাভাঙ্গা পঞ্চানন সেতু সংলগ্ন এলাকা থেকে।
জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুলে পরীক্ষা দিয়ে দুই বন্ধু মিলে মানসাই নদীতে স্নান করতে গেলে তলিয়ে যায় সৌম্যদীপ। সন্ধ্যা পর্যন্ত খোঁজ করেও কোনো খোঁজ না মেলায় এদিন সকালে পরিবারের সদস্যরা ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে তল্লাশী চালিয়ে সৌম্যদীপের দেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা খাদনেরঘাট এলাকা থেকে স্পিডবোট নিয়ে গিয়ে দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।এমনকি দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।

