on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি! গ্রেপ্তার ২ বিজেপি কর্মী
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহাররাজনীতি

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি! গ্রেপ্তার ২ বিজেপি কর্মী

Online Desk
Last updated: March 1, 2026 12:01 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ, ১ মার্চ :

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি। গুরুতর জখম অবস্থায় কোচবিহারে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী। তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কদমতলা ভেলাপেটা এলাকায় শনিবার সন্ধ্যায় বিজেপির সংকল্প যাত্রার প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। ওই সময় তৃণমূল কংগ্রেসের তরফে এলাকায় এসআইআর-এর প্রতিবাদে মিছিল করা হয়। বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তৃণমূল কর্মীরা সভার চেয়ার, টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ পদ্ম শিবিরের। দু’পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। ‘দুই ফুল’-এর সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের দুই সমর্থককে মারধর করেছে। সংঘর্ষে মাথা ফেটে গুরুতর জখম হন তৃণমূল কর্মী গুরুদাস দাস । তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আরেকজন তৃণমূল কর্মী শান্তিরাম দাসও আহত হন। তাঁকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দলের সমর্থকরা।

খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কান্নেধারা মনোজ কুমার-এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রীর নেতৃত্বে এলাকায় বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এবং তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার তৃণমূল। অভিযোগের ভিত্তিতে রাতেই বিজেপি মন্ডল সভাপতি চিরঞ্জিত দাস ও শক্তি কেন্দ্র প্রমুখ সুরজিৎ ভৌমিককে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ। দুই বিজেপি কর্মীকে আজ আদালতে পেশ করে পুলিশ। আদালতে পেশ করার সময় চিরঞ্জিত দাস অভিযোগ করেন মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে।

You Might Also Like

শীতলকুচিতে বিজেপির পতাকা খোলা ঘিরে উত্তেজনা, বিক্ষোভে কর্মীরা
লেবাননে ভয়াবহ হামলার পর পাল্টা চাপ—হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
মাথাভাঙ্গায় তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া গ্রেফতার, একাধিক অভিযোগে পুলিশের পদক্ষেপ
প্রশাসনিক জটিলতায় থমকে পাকা ঘর, ঝড়ের মুখে অনিশ্চিত আশ্রয়
সাবলু বর্মণের সমর্থনে রাস্তায় তৃণমূল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্ব
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?