জলপাইগুড়ি , ৭ আগস্ট
জলপাইগুড়ি কোতয়ালি থানার হাইওয়ে-১ ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস এর সহযোগিতায় এই মানব সেবার উদ্যোগ। রক্তদান শিবিরে জলপাইগুড়ি কোতয়ালি থানার ট্রাফিক গার্ডের কর্মী ও পুলিশ কর্মীরা ছাড়াও এলাকার বাসিন্দারাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। রোদ – বৃষ্টি – ঝড়ের মধ্যে কর্তব্য পালনের মধ্যেও ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানান।
আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি, জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী , ট্রাফিক গার্ডের অফিসাররা এবং ‘রক্তবীর’ শিবম আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিরা। পুলিশ সুপার ও বিধায়ক এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসার পাশাপাশি সাধারণ মানুষকে এরকম রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

