জলপাইগুড়ি , ১৩ আগস্ট
জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সঙ্গে যুক্ত চারজন ক্ষুদ্র চা চাষি নতুন দিল্লি তে হাতে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির গ্রীন, white, orthodox চা বিক্রি ও প্রদর্শনর জন্য সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার শহরের কদমতলার পাটগোলার নিজেদের অফিসে সাংবাদিক বৈঠক করল জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি। দিল্লিতে দুই দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
টি বোর্ড ইন্ডিয়া উদ্যোগে সারা ভারতবর্ষ থেকে মোট ৩০ জন ক্ষুদ্র চা চাষিকে এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষুদ্রা চাষির সঙ্গে যুক্ত থাকা জলপাইগুড়ি দুজন ও কোচবিহারের দুজন ক্ষুদ্র চাষি দিল্লির প্রদর্শনীতে অংশগ্রহণ করবে ১৬ ও ১৭ অগস্ট। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “দেশ থেকে মোট ৩০জন ক্ষুদ্র চাষিকে বেছে নেওয়া হয়েছে। ডুয়ার্স থেকে ৪ জন দার্জিলিং থেকে একজন ক্ষুদ্র চাষি দিল্লির প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রদর্শনী থেকে দেশ ও বিদেশের ক্রেতা বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ হবে। এতে চা বিক্রি হবে বিদেশে চা রক্তানির সুযোগ থাকছে।”

