on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ছাগল চুরি দেখার অভিযোগে ১২ বছরের শিশুকে খু*ন? কালিয়াচকের সুজাপুরে চরম বর্বরতা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজ্য

ছাগল চুরি দেখার অভিযোগে ১২ বছরের শিশুকে খু*ন? কালিয়াচকের সুজাপুরে চরম বর্বরতা

Online Desk
Last updated: August 18, 2026 10:13 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

কালিয়াচক ,১৮ আগস্ট

ছাগল চুরি দেখতে পাওয়ায় ১২ বছরের শিশুকে গাছে ঝুলিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ! কালিয়াচকের সুজাপুরে চরম বর্বরতা

কালিয়াচকে চরম অরাজকতা ও বর্বরতার নজির। ছাগল চুরির ঘটনা চাক্ষুষ করায় ১২ বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া (প্রাইমারি স্কুল পাড়া) সংলগ্ন একটি লিচু বাগানে।
নিহত কিশোরের নাম ফাহিম শেখ (১২)। পরিবার সূত্রে জানা গেছে, ফাহিম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। আজ দুপুর আনুমানিক ১টা থেকে ২টোর মধ্যে ঘটে এই রোমহর্ষক ঘটনা। অভিযোগ, এলাকার কয়েকজন চোরকে ছাগল চুরি করতে দেখে ফেলেছিল ফাহিম। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রমাণ লোপাট করতে শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করা হয় এবং আত্মহত্যার রূপ দিতে লিচু গাছে ঝুলিয়ে দেওয়া হয়।
এই নারকীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয়দের প্রশ্ন, নতুন সরকারের শাসনকালেও অপরাধীদের এই দুঃসাহস আসছে কোথা থেকে? কালিয়াচক এলাকায় একের পর এক অপরাধ, খুন ও দুষ্কৃতী তাণ্ডব কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?
ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ মূল অভিযুক্ত আরফাজুল শেখের ছেলে জসিম শেখকে গ্রেফতার করেছে। তবে অপর এক অভিযুক্ত এখনও পলাতক। শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

You Might Also Like

জল জীবন মিশনের বকেয়া ঘিরে দপ্তরে তালা, স্মারকলিপি পেশ মুখ্যমন্ত্রীর উদ্দেশে
অনাস্থায় অপসারিত গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ার
উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ও সমতলের জেলাগুলিতে গরমের দাপট কিছুটা কমবে।
ব্রিগেড সমাবেশ ঘিরে উৎসাহ, মাথাভাঙ্গা থেকে রওনা বিজেপি কর্মী সমর্থকরা
আলিপুরদুয়ারে তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন জেলা সহ-সভাপতি আব্দুল মানিক মিঞা
TAGGED:#Northbengal#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারদিনহাটারাজ্যশৈশব

কাবাডি খেলতে নেমেছিল ১৬ বছরের সঞ্জীব… ম্যাচের মাঝেই হঠাৎ কী হল?

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?