জলপাইগুড়ি ,২৫ আগস্ট
অবৈধ ভাবে খাদ্য সামগ্রী মজুত এবং কালোবাজারি রুখতে জেলা জুড়ে অভিযান।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে এমন তথ্য জানান জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি। এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন ,কোথাও কোনো হোর্ডিং, ( মজুত) কালোবাজারি করার অভিযোগ পেলেই নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলা করা হবে।
অবৈধ ভাবে খাদ্য সামগ্রী মজুত এবং কালোবাজারি রুখতে ইতিমধ্যেই জেলায় তৎপর রয়েছে পুলিশ।
জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে এমন তথ্য জানান জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি। এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন ,কোথাও কোনো হোর্ডিং, ( মজুত) কালোবাজারি করার অভিযোগ পেলেই নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলা করা হবে।
জেলা শাসক অদিতি চৌধুরী বলেন, পুলিশ ,সাস্থ্য দফতর সহ অন্যান্য যে এনফোর্সমেন্ট আছে তাদের সবার কাজের অগ্রগতির ওপরেও নজরদারি চালানো হবে। সেই সঙ্গে আমরা নিজেরা বিভিন্ন বাজারে করা অভিযানে অংশ নেবো। এই মুহূর্তে জেলায় এটাই আমাদের লক্ষ্য।

