মাথাভাঙ্গা, ৭ মে :
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পরল চিকিৎসক থেকে নার্সরা । বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর । বিক্ষোভকারীদের অভিযোগ , তৃণমূল নেতাদের ঘনিষ্ট এই সুপার তাঁদের ওপর একাধিক মানসিক নির্যাতন চালাতেন। থ্রেট কালচারের রাজ ছিল হাসপাতাল জুড়ে। সুপার এর বিরুদ্ধে মুখ খুলতে চাইলে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে কে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও হাসপাতাল জুড়ে একাধিক বেআইনি কাজ করতো এই সুপার। বৃহস্পতিবার এসব অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পরে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফরা। যদিও নিজের উপর ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান।


