আলিপুরদুয়ার ,
এক নাবালিকা আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে শামুকতলা থানার পুলিশ। অভিযুক্ত দুজনকেই আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে মঙ্গলবার বেলা একটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ধর্ষিতা হয় ওই নাবালিকা। নাবালিকার মা মানসিক ভারসাম্যহীন । তার বাবা কর্মসূত্রে বাইরে থাকে। নাবালিকা কন্যা একাই থাকে তার বাড়িতে।
রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ নাবালিকা ঘরে ঢুকে পড়ে এক যুবক । বাইরে থেকে পাহারা দেয় আরেক যুবক। প্রথমজন ধর্ষণ করার পর তার বন্ধু দ্বিতীয় জনকে পাঠায় ধর্ষণ করার জন্য। মাঝপথেই কোনভাবে পালিয়ে যায় নাবালিকা পাশের বাড়িতে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে আর এর পরেই পুলিশ দুজনকে গ্রেফতার করে। মঙ্গলবার দু’জনকেই আলিপুরদুয়ার জেলা আদালতের পাঠায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে।

